সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দিনাজপুর ঘোড়াঘাট থানার পুলিশ অবরুদ্ধ জনতার তোপের মুখে

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

মোক্তারুজ্জামান মোক্তার :

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধার কালে ১৯ জুলাই স্থানীয় বিক্ষুব্ধ জনতার তোপের মুখে অবরুদ্ধ হয়ে পড়ে দুই পুলিশ কর্মকর্তা। জানা গেছে, ঘোড়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযান কালে স্থানীয় জনতা আটককৃত মাদক ব্যবসায়ীর ভিডিও মোবাইল ফোনে ধারণ করার সময় ঘোড়াঘাট থানার পুলিশের এস আই রাগ হয়ে অশ্লীল ভঙ্গি প্রকাশ ও আপত্তিকর আচরণের অভিযোগ তুলেছে স্থানীয় জনতা। ফলে দুই পুলিশ কর্মকর্তাকে উত্তেজিত জনতা অবরুদ্ধ করে রাখে। এ খবর পেয়ে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, ঘোড়াঘাট থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগীতায় ঘটনাস্থলে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়। এরপর সেনাবাহিনীর দক্ষতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ ১৭ জুলাই রাত ৭টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযানে এস আই নজরুল ইসলাম ও এ এস আই পরিতোষ কুমার রায় ৭ পিস ইয়াবাসহ অনন্ত চন্দ্র মোহন্তের ছেলে, সাধন চন্দ্র মোহন্ত (৪০) কে আটক করে। এ সময় স্থানীয় উৎসুক জনতা মাদক ব্যবসায়ীর ভিডিও ধারণ করতে গেলে পুলিশের এসআই নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে উৎসুক জনতার উদ্দেশ্যে অশ্লীল ভঙ্গিমা প্রকাশ করায় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে দুই পুলিশকে একটি মার্কেটে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। পরে ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ও সেনাবাহিনীর সহায়তা তাদের উদ্ধার করে এবং পুলিশের পক্ষ দুঃখ প্রকাশ করা হয় ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথা জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম দৈনিক আজকের সংগ্রাম কে জানান, মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর স্থানীয় জনতা কর্তৃক মোবাইল ফোনে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটে। অভিযুক্ত আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়। এছাড়া বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park