সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

টুঙ্গিপাড়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি নিয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৫১ বার পঠিত

মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ মঙ্গলবার স্থানীয় শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে বিকাল ৩ টায় টুঙ্গিপাড়া উপজেলা বনাম গোপালগঞ্জ সদর উপজেলা দলের মধ্যে ফাইনাল ম্যাচ শুরু হয়।
জে. কে. পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিরতির আগে গোপালগঞ্জ সদর উপজেলা ২ গোলে এগিয়ে থাকে। বিরতির পর গোল শোধ করে খেলায় সমতা ফেরাতে টুঙ্গিপাড়া উপজেলার খেলোয়াড়রা শত চেষ্টা করেও ব্যর্থ হন। ফলশ্রুতিতে টুঙ্গিপাড়া উপজেলা ২—০ গোলে গোপালগঞ্জ সদর উপজেলার নিকট পরাজিত হয়।

পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক (যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) শাহিদা সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোহাইমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, জে. কে. পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার আলহাজ্ব কামরুজ্জামান কামাল সিকদার, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এম ফোরকান বিশ্বাস, পৌর কাউন্সিলর মঈনুল ইসলাম অপু সহ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park