বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

কেরানীগঞ্জে ডাকাতির প্রাক্কালে র‍্যাব-১০ কর্তৃক ভূয়া র‍্যাব গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পঠিত

রানা মাহমুদঃ

গতকাল ২১/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ২২.২৫ ঘটিকায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন নেক্রজবাগ এলাকা হতে ডাকাতির প্রাক্কালে ০১ জন ভুয়া র‍্যাব গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রিপন সরদার (২৯), পিতা- মোঃ আবুল কালাম, সাং- দক্ষিণ কুলচারিত্র, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়। গ্রেফতারকালে আসামীর নিকট হতে কালো রংয়ের র‍্যাব জ্যাকেট, এক জোড়া হাতকড়া ও একটি হাতকড়ার চাবি উদ্ধার করে।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রিপন সরদার (২৯) র‍্যাবের ব্যবহৃত জ্যাকেট ও হাতকড়া বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে তা ব্যবহারের মাধ্যমে নুর মোহাম্মদ (৪৪) ও সজীব (৩৫)’দ্বয়সহ অজ্ঞাতনামা আসামীদের সহিত নিজেকে র‌্যাবের পরিচয় দিয়ে ভিকটিম পান্ডব সরকার (৪৩) এর কাছে থাকা ব্যবসায়িক নগদ টাকা ডাকাতি করার প্রাক্কালে স্থানীয় জনগণের সহায়তায় র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলাসহ ০৩ টি মামলা রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে র‍্যাব-১০ সচেষ্ট রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park