
বাবলু শেখ রাজবাড়ী ঃ
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় রাজবাড়ী জেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে জেলা কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
২২ জুলাই মঙ্গলবার বিকেলে ৫টায় জেলার বিভিন্ন প্রান্ত হতে শোকাহত কন্ঠে নেতাকর্মিরা জেলা বিএনপি’র কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন , এ সময় জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় নেতারা বক্তব্য দিতে গিয়ে বিমান বিধ্বস্তে ঝরে যাওয়া কোমলমতি শিক্ষার্থীদের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন নেতা কর্মীরা, এসময় শোগে ভারী হয়ে ওঠে জেলা বিএনপি’র কার্যালয়, এতে আহত নিহত কোমলমতি শিক্ষার্থীদের কথা স্মরণ করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু , যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম ঝন্টু , কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী , স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান , জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন সহ অন্যান্যরা । মিলাদে দোয়া করেন রাজবাড়ি প্রেসক্লাব জামে মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস ।