
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও হতাহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকালে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালের সভাপতিত্বে নিমতলাস্থ বিএনপি’র পার্টি অফিসে এ কর্মসূচি পালন করা হয়। এ সময়ে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথি এসময় বলেন, উত্তরার আকাশে ঘটে যাওয়া এই ভয়াবহ বিমান দুর্ঘটনা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি নয়, এটি গোটা জাতির হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। নিহত শিক্ষার্থীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি এবং আহতদের দ্রæত আরোগ্য কামনা করছি।
এ সময়ে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, জবেদ আলী ও আনোয়ার হোসেন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুরুল হক খোকা, মোস্তফা কামাল টিটো, সাইফুজ্জামান স্বপন,মাসুদ রানা, ডালিম মাহমুদ, মুস্তাফিজুর রহমান কাজল সহ প্রমুখ।