সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বাগমারায় মাছ চুরির অভিযোগে ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতন।

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় মাছচোর সন্দেহে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে হাটমাধনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তির নাম মুজিবুর রহমান (৫৬)। তিনি উপজেলার নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের বাসিন্দা।কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে হাটগাঙ্গোপাড়া এলাকার আড়তে মাছ বিক্রি শেষে নিজের ভ্যান নিয়ে বাড়িতে ফিরছিলেন মুজিবুর। তিনি হাটমাধনগর এলাকায় পৌঁছালে তাঁর পথ রোধ করেন স্থানীয় কয়েকজন।

মুজিবুর কেন তাঁদের বিল থেকে মাছ চুরি করে বিক্রি করছেন, এমন অভিযোগ করে এ বিষয়ে জানতে চান। একপর্যায়ে রশি দিয়ে তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন। এ সময় তাঁকে মারধর করে আবার মাছ চুরির বিষয়ে জানতে চান। পরে সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পৌঁছান হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

এ বিষয়ে মুজিবুর রহমানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, তবে তাঁর স্বজনেরা জানান, জোঁকাবিলে মাছ চাষ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে খুনের ঘটনাও ঘটেছে। এবারও হাটমাধনগর ও বাসুদেবপাড়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মুজিবুর রহমানকে মিথ্যা অপবাদ দিয়ে আবুল কালাম, আফসার আলী, পিয়ারস বকস, নাদের আলীসহ কয়েজন গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম বলেন, মুজিবুর ও তাঁর ভাই এবাদুর রহমান বিলের মাছ চুরি করে বাজারে বিক্রি করে আসছেন। কয়েক দফা হাতেনাতে ধরে সতর্ক করা হলেও তাঁরা শোনেননি। এ ছাড়া তাঁদের এলাকায় বিলের মুখের একটি জলকপাট খুলে পানি ও মাছ বের করে দিয়েছেন তাঁরা।

মুজিবুরকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে জানিয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক সিদ্দিকুর রহমান আজ বেলা একটার দিকে বলেন, সেখানে গিয়ে মুজিবুরকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাননি তাঁরা। তাঁর বিরুদ্ধে বিলটির মাছচাষিদের পক্ষ থেকে চুরির মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ না পেলে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park