
রানা মাহমুদঃ
২৩ জুলাই ২০২৫ খ্রি. সকাল ০৯.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয়
উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে এ মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করেন।
পুলিশ সুপার মহোদয় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১২ জন বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার ও ফোর্সদের মাঝে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় অত্র জেলার তিনজন কনস্টেবলকে অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের সদস্য এবং সিভিল প্রতিনিধি উপস্থিত ছিলেন।