সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে আন্ত জেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার ।

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রামপ্রসাদ সরকারের পৈতৃক বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার ।

২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফ আল রাজীব।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সাঙ্গুরা মোল্লাপাড়া গ্রামের নাসির মিয়া ওরফে আছিরুল মিয়ার ছেলে মকদুল মিয়া ওরফে মাহিম (২৪) ও জামালপুরের আলোকদিয়া গ্রামের মোঃ ওয়াজেদ মৃধার ছেলে মোঃ রাশেদুল ইসলাম (৪০

জানা গেছে, পুলিশের এসআই রাম প্রসাদের গ্রামের বাড়ি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদীয়া গ্রামে। সেখানে তার বাবা রমেশচন্দ্র সরকার ও মা মিনা রাণী সরকার থাকেন। গত ২৭ জুন রাত সাড়ে ১২টার দিকে ৭/৮ জন অজ্ঞাতনামা ডাকাতরা তার বসতবাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে একজোড়া স্বর্ণের দুল ও নগদ ২০ হাজার টাকা লুণ্ঠন করে। পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসেন। এ সময় ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় এসআই রাম প্রসাদ সরকারের বাবা
রমেশ চন্দ্র সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। পরে বালিয়াকান্দি থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত দুইজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে ডাকাতির ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park