মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নারায়ণগঞ্জের ট্রাক পার্বতীপুরে উদ্ধার আটক -২

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৬০ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ উপজেলার চোরাইকৃত ট্রাক কাটার সময় হাতে নাতে ড্রাইভার ও চোরকে আটক করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।জানা গেছে, ২৩ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মাসুম রানার ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট-১৫-৭৫০২) ড্রাইভার সোহাগ (৩৩) গাড়ি নিয়ে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পৌরসভার ভাঙারি ব্যবসায়ী মাসুদ পারভেজের কাছে ৫০ টাকা কেজি দরে ৪ লাখ টাকায় বিক্রি করে দেয়।প এদিকে ট্রাক মালিক মাসুম রানা সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করে ট্রাক ড্রাইভারের মোবাইল ফোন ট্র্যাকিং করে ২৫ জুলাই রাত ৮টার দিকে পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড়ে ট্রাক কাটার সময় ড্রাইভার রংপুর জেলার মাহিগঞ্জ থানার আবদুল জলিলের পুত্র সোহাগ (৩৩) ও চোরের সর্দার পার্বতীপুর উপজেলার নুরনগর মহল্লার কাইয়ুমের ছেলে ফেরদৌসকে (৩২) পুলিশ আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাঙারি ব্যবসায়ী ও চোরাই মাল কেনার হোতা মাসুদ পারভেজ তার লোকবলসহ পালিয়ে যায়। পুলিশ কাটা ট্রাকসহ আটককৃতদের থানায় নিয়ে আসে। ট্রাক মালিক মাসুম রানা বলেন, ট্রাকটি মিসিং হওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করা হয়। পরে মোবাইল ট্র্যাকিং করে পার্বতীপুর মডেল থানার সহযোগিতায় আসামিদের আটক করা হয়। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন দৈনিক আজকের সংগ্রাম কে বলেন, মামলা হয়েছে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park