সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ: প্রেমিকসহ আটক ৩

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত

এস,এ,রশিদ, ক্রাইম রিপোর্টার:

২৬ জুলাই (শনিবার) সাভারের আশুলিয়ায় প্রেমের সম্পর্কের জেরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তার প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে আশুলিয়ার ইয়ারপুর এলাকার একটি দোকানে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমিক অভি রহমানের প্রেমের সম্পর্ক ছিল। অভি শাহীন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানের কর্মচারী। সেই সম্পর্কের সূত্র ধরে অভি কৌশলে মেয়েটিকে দোকানে ডেকে নেয়। সেখানে আগে থেকেই তার বন্ধু সমীর দাস উপস্থিত ছিল। অভি ও সমীর দুজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় তাদের বন্ধু শুভ ইসলাম তাদের সহায়তা করে।

ধর্ষণের পর মেয়েটিকে ছেড়ে দেওয়া হলে সে দ্রুত আশুলিয়া থানায় গিয়ে পুরো ঘটনা জানায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো:

সমীর দাস (২৫): আশুলিয়ার তৈয়বপুর গ্রামের হিন্দুপাড়া এলাকার বাসিন্দা। অভি রহমান (১৬): একই গ্রামের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা, এবং ভুক্তভোগীর প্রেমিক।শুভ ইসলাম (১৭): তৈয়বপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা, এবং তাদের সহায়তাকারী।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। একই সঙ্গে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park