সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বগুড়ায় বিশেষ অভিযানে ৮১০ পিস চায়নিজ ফোল্ডিং চাকু ও দুইটি চাপাতি উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পঠিত

রিপোর্টার, বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়া শহরের আইনশৃঙ্খলা রক্ষায় ধারালো অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু ও দুইটি চাপাতি জব্দ করা হয়েছে।

জানা যায়, শনিবার (২৬ জুলাই ২০২৫) বেলা ৪টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের সমন্বয়ে শহরের বিভিন্ন মার্কেটে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশ কিছু দোকান থেকে বিপুল পরিমাণ চায়নিজ ফোল্ডিং চাকু ও দুইটি বড় চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযান চলাকালে দোকান মালিকদেরকে এসব নিষিদ্ধ ধারালো অস্ত্র ক্রয়-বিক্রয় ও মজুদের বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে এসব অস্ত্রের অপব্যবহার সম্পর্কে সচেতন করা হয় এবং আইনগত পরিণতির ব্যাপারে অবহিত করা হয়।

বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সমাজে ছুরি-চাকু সন্ত্রাস দমন ও যুবসমাজকে এই ধরনের অপরাধ থেকে দূরে রাখতে এই অভিযান পরিচালিত হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park