সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জনদুর্ভোগ চরমে: বৃষ্টির এক ফোঁটায় কাদার রাজ্য!

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০০ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়া জেলার শেরপুর থানার মির্জাপুর ইউনিয়নের আওতাধীন খোট্টা পাড়া, রাজবাড়ী, হাতিগারা, বাগমারা ও গোলাগাড়ি—এই কয়েকটি গ্রামের মানুষের জীবনে প্রতিদিন যেন দুর্ভোগই নিয়মিত সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

বর্ষা শুরু হলেই পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। কাদা, পানি ও বড় বড় গর্তে ভরা রাস্তা দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী মানুষ, কৃষক কিংবা দিনমজুর—কেউ-ই ঠিকমতো চলাচল করতে পারছেন না। গ্রামের হাজার হাজার মানুষ আজ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আটকে আছে, শুধুমাত্র একটি রাস্তা সংস্কারের অভাবে।

📸 ছবিতে দেখা যাচ্ছে—
হাঁটাচলার উপযোগী নয়, যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ।
সামান্য বৃষ্টিতেই হাঁটু পরিমাণ কাদা। কোথাও কোথাও পায়ে হেঁটেও চলা বিপজ্জনক।

এই রাস্তাগুলো শুধুমাত্র মাটির তৈরি, বিগত বহু বছর ধরে কোনো ধরনের পাকা করণ বা উন্নয়ন কাজ হয়নি। অথচ এই পথগুলো দিয়েই প্রতিদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে।

আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি:

দ্রুত এই রাস্তা গুলো পাকা করণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হোক। এই এলাকার হাজার হাজার মানুষের স্বাভাবিক জীবন যাপনের পথ সুগম করা হোক।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহ করে আমাদের কষ্ট দেখুন, আমাদের হাঁটাচলার পথ তৈরি করুন। একটি রাস্তা বদলে দিতে পারে একটি গ্রামের ভবিষ্যৎ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park