
নুর আলম
চীফ রিপোর্টার:
উন্নত মানের উচ্চ ফলনশীল ধানের জাত সম্প্রসারণে এবং চাষ বৃদ্ধির লক্ষ্যে জাজিরাতে শুরু হয়েছে নতুন প্রজাতির ধানের আবাদ। এর ধারাবাহিকতা বজায় রাখতে রাজস্ব কর্মসূচির আওতায় গত মঙ্গলবার (১৫-ই নভেম্বর) দুপুরে বিনাধান-২২ এর মাঠ দিবস ও কৃষিক সমাবেশ আয়োজন করে জাজিরা উপজেলা কৃষি অফিস।
জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মেহের আলী মাদবর কান্দি গ্রামে অনুষ্ঠিত ওই মাঠ দিবস ও কৃষক সমাবেশ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ জনাব গোলাম রাসূল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, উপসহকারী কৃষি অফিসার নিজাম উদ্দিন সিকদার, পলাশ বিশ্বাস সহ শতাধিক কৃষক কৃষাণী।
মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠানে বিনাধান-২২ চাষ করা প্রদর্শনী কৃষক লুৎফর রহমান নামে একজন বলেন, এই জাতের ধান চাষ করে আমি লাভবান হয়েছি। তিনি বলেন তার চাষকৃত জমিতে বিঘা প্রতি ১৬ মোন ধান হয়েছে। যা তার ওই জমিতে অন্য সব ধানের তুলনায় বেশি। তিনি বলেন, সরকারি ভাবে তার জমিতে এই প্রদর্শনী পেয়ে আমি খুব খুসি। এখন থেকে আমরা নিজেরাই এই বীজ রাখবো।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন বলেন, জাজিরার আবহাওয়া উচ্চ ফলনশীল ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী। জাজিরায় রোপা আমন ধানের চাষ বেশি হয়। তবে রোপা আমন ধান চাষে কিছুটা বেশি সময় লাগে। এই জাতটি স্বল্প কালীন। ১২০-১১৫ দিনে দিনে ফসল কেটে ঘরে তোলা যায় বলে জানান তিনি।
উল্লেখ্য, জাজিরায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিনাধান-২০ বিনাধান-১৬, বিনাধান-১৭, বিনাধান-৭৫ সহ অন্যান্য জাতের ধান চাষের উদ্যোগ গ্রহণ করা করেছে জাজিরা উপজেলা কৃষি অফিস। তার অংশ হিসেবেই বিনাধান-২২এর মাঠ দিবস ও কৃষক সমাবেশের আয়োজন করে উপজেলা কৃষি অফিস