
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বুধবার, ৩০ জুলাই ২০২৫ তারিখে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক গণশুনানি। গণশুনানিতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা মহোদয়।
এদিন বগুড়া জেলার সর্বস্তরের জনগণ উপস্থিত হয়ে জেলা প্রশাসক মহোদয়ের নিকট তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও নাগরিক ভোগান্তির বিষয়গুলো উপস্থাপন করেন।
জেলা প্রশাসক মহোদয় গণশুনানিতে আগত সকল নাগরিকের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসনের এই উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে সন্তোষ ও আস্থা বৃদ্ধি পাচ্ছে। নিয়মিতভাবে প্রতি বুধবার এই গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে, যা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখছে।
জনসেবায় জেলা প্রশাসন, বগুড়া – প্রতিশ্রুতির বাস্তব রূপ।