
মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। “বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ” — এ আলোচিত বিষয়ে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয় দুইটি দল।
পক্ষ দল ছিল “বিজ্ঞান আশীর্বাদ”, আর বিপক্ষ দল ছিল “বিজ্ঞান অভিশাপ”। যুক্তি, তথ্য ও উপস্থাপনার কৌশলে এগিয়ে ছিল বিপক্ষ দল, ফলে বিজয়ী ঘোষণা করা হয় বিপক্ষ দলকে।
প্রতিযোগিতা শেষে উভয় দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী।
বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক শামীমা নাছরিন, আহসান হাবিব, আঁখিলি, মোশারফ হোসেন এবং জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই আয়োজন ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করে। শিক্ষকরা বলেন, এমন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের যুক্তিবোধ, উপস্থাপন দক্ষতা ও চিন্তাশক্তির বিকাশ ঘটে।