সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার, ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়ার অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলার কাহারোল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজনের প্রস্তুতিকালে দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ১ আগস্ট রাতে পুলিশের বিশেষ চেকপোস্ট তল্লাশি ও টহল কার্যক্রমের সময় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান ও চেকপোস্ট তল্লাশির অংশ হিসেবে ওই দিন কাহারোল থানার বিভিন্ন পয়েন্টে টহল ডিউটি জোরদার করা হয়। রাতের টহল চলাকালে সন্দেহজনকভাবে মুখে গামছা ও মাস্ক পরিহিত একদল যুবককে একটি নির্জন এলাকায় জড়ো হতে দেখে পুলিশ।

টহল দল তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে এগিয়ে গেলে এক পর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক ধাওয়া করে দুইজনকে আটক করা সম্ভব হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে স্বীকার করে।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইলফোন, একটি স্টুডেন্ট আইডি কার্ড এবং আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান ও বাণী সম্বলিত একটি ব্যানার উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে হঠাৎ করে ঝটিকা মিছিল বের করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিল।

এ বিষয়ে দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন,

“নিষিদ্ধ সংগঠনগুলো যাতে পুনরায় সক্রিয় হতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি ও মাঠ পর্যায়ে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান এবং পলাতক অন্যান্য সদস্যদের সনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।”

জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যেকোনো ধরনের উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম বরদাস্ত করা হবে না। জনসাধারণকে এ ধরনের সন্দেহভাজন কাউকে দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park