বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

পীরগঞ্জে পূর্বের নিষ্পত্তি অমান্য করে নির্যাতন ও প্রাণনাশের হুমকি।

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক :

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়ন হাটপাড়া এলাকায় পূর্বের সামাজিক নিষ্পত্তিকে অগ্রাহ্য করে নির্যাতনের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, অবাইদুর রহমান, ছেলে মাহাবুর আলম ও তাদের সহযোগীরা ভুক্তভোগীদের ওপর শারীরিক, মানষিক আর্থিক ভাবে নির্যাতন চালানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছেন।

সূত্রে জানা যায়, গতকাল সকাল ১১টার দিকে ঠাকূরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদূর রহমান জাহিদের পক্ষ থেকে মনোনীত প্রতিনিধি প্রভাষক মো. আব্দুর রাজ্জাক এবং শিক্ষক আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে গেলে অভিযুক্ত পক্ষ তাদের সঙ্গেও দূর্ব্যবহার করেণ। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যদের গালিগালাজ ও হুমকি
দামকি দেয়, যার ফলে ভুক্তভোগী পরিবারটি বর্তমান চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভুক্তভোগী সাংবাদিক মো. রেজাউল করিম বলেন, “আমরা যখন ছোট সে সময় বাবা মারা যাওয়ায় আমরা এতিম হয়ে পরি। আর সে সুযোগ নিয়ে ছোট চাচা অবাইদূর রহমান অনেক সুবিধা নেয়, এবং জমির ভাল অংশগুলো জোর করে দখল করে রেখেছেন। শুধু তাই নয়, বাঁশের কঞ্চি, নেটের বেড়া ও খড়ের মাচা দিয়ে একটি অসহায় পরিবারের বাসায় যাতায়াতের পথ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন। আমাদের কৃষি কাজেও বাধা দিচ্ছে, জমি হালচাষ করতে না দেওয়ায় জন্য লাকড়ী মাচা তৈরী করে পথ বন্ধ করে দিয়েছে।”

বিষয়টি সমাধানে স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার বৈঠকের আয়োজন করা হলেও অভিযুক্তপক্ষ কোনো সমঝোতা মানতে নারাজ। উল্লেখযোগ্যভাবে, আলোচনায় উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুর রাজ্জাক, গোলাম আজম, সাবেক ইউপি চেয়ারম্যান সফিরউদ্দিন সফির, শিক্ষক আমিনুল ইসলাম ও সমাজসেবক সবুর মৌলভীসহ আরও অনেকে। কিন্তু অভিযুক্ত পক্ষ এসব আলোচনাকে অগ্রাহ্য করে বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে, আপোষের কোন কথায় শোনছে না।

স্থানীয় সচেতন জনগণের ভাষ্য মতে, সাংবাদিক রেজাউল করিম দীর্ঘদিন ধরে মাদকবিরোধী, প্রভাবশালী এবং বিভিন্ন অন্যায় মূলক বিষয়ে নিউজ করায় কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তার ওপর ক্ষিপ্ত। এরই জের ধরে তাকে এমন নির্যাতন ও বিভিন্নভাবে হয়রানি করে আসছে।

কিছু সচেতন এলাকাবাসীর অভিযোগ, বারবার পূর্বনির্ধারিত নিষ্পত্তি লঙ্ঘন করে রাস্তা অবরুদ্ধ করা এবং প্রকাশ্যে হুমকি দেওয়ার মতো ঘটনা প্রশাসনের প্রতি অবমাননার শামিল। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park