সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা নিবেদন, সংবর্ধনা ও আলোচনা সভায় অংশগ্রহণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

আজ ০৫ আগস্ট ২০২৫ খ্রি. যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে চট্টগ্রামে পালিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫”।

জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহীদ পরিবার ও “জুলাই যোদ্ধা”দের সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা পর্বে পুলিশ কমিশনার মহোদয় বলেন, “জুলাই অভ্যুত্থান কোনো সরকার বা রিজিমের বিরুদ্ধে নয়, এটি ছিল দীর্ঘ দিনের পুঞ্জিভূত অবিচার, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে একটি গণআন্দোলনের বহিঃপ্রকাশ। কোটা ছিল এই আন্দোলনের একটি প্রতীক মাত্র। এর মূল সুর ছিল বিশ্বাস ভঙ্গের কষ্ট, শ্রেণী বৈষম্য ও দমন-নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের রোষানল।” তিনি তরুণ প্রজন্মকে “জুলাই অভ্যুত্থান”-এর চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান জানান।

এর আগে সকালে পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাকলিয়া থানাধীন রসুলবাগ এলাকায় “জুলাই যোদ্ধা” মোহাম্মদ শহিদুল ইসলাম-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অন্যদিকে, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আসফিকুজ্জামান আকতার, বিপিএম-এর নেতৃত্বে অপর একটি প্রতিনিধি দল গরীবুল্লাহ শাহ (রহ.) মাজার এলাকায় “জুলাই যোদ্ধা” মোহাম্মদ আলম-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও পুলিশের বিভিন্ন মসজিদে “জুলাই গণঅভ্যুত্থানে” নিহত সকল শহীদ ও সংগ্রামীদের আত্মার মাগফিরাত, শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park