সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

সাবেক কৃষিমন্ত্রী ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বাদ জোহর, শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর মহিউস সুন্নাহ আল হেলাল জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল হক শাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহীন সানি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সহ-সভাপতি মুনজুর কাদের মন্টু ও মোজাফ্ফর রহমান,
যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক রনি, মতিউর রহমান মতি, বাদশা আলম,
সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও সাজিবুল ইসলাম সজিব,
দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান মামুন,
প্রচার সম্পাদক নূরুল আজাদ,
যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম এবং
তথ্য ও গবেষণা সম্পাদক দেলোয়ার হোসেন,
ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি।

এছাড়াও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির নির্বাহী সদস্যবৃন্দ: বেলাল হোসেন, আব্দুল হাকিম বুদ্ধি, ফারুক হোসেন, আমিনুল ইসলাম ও বাদশা,
উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবাহান পুটু ও সাংগঠনিক সম্পাদক বাবলু মণ্ডল,
যুবদল নেতা সাজেদুল ইসলাম সাজু,
উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র,
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ এবং
উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল মোল্লা।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ফরকানুল ইসলাম।
মাহফিলে মরহুম মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park