মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোপালগঞ্জে বিনাধান-১৬-র মাঠ দিবস।

  • আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩০৫ বার পঠিত

জেলা প্রতিনিধি(গোপালগঞ্জ)

টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পান্ন বিনাধান-১৬- র মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের কৃষক সুমনের মাঠে উৎপাদিত বিনাধান-১৬ কেটে এ মাঠ দিবস পালন করা হয়।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বিনা’র পরিচালক ড. মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার বেগম।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ড. মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি ড. অরবিন্দ কুমার রায়, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার কুন্ডু, বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আকন্দ, সৌরভ অধিকারীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ ড. মোঃ কামরুজ্জামান বলেন, সুমনের ক্ষেতে উৎপাদিত বিনাধান-১৬ কেটে পরিমাপ করে দেখো গেছে প্রতি হেক্টরে এ ধান ৬ টন ফলন হয়েছে
উচ্চ ফলনশীল ও ৮৫ থেকে ১০০ দিন জীবন কাল সম্পন্ন এ জাতের ধান চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। কারণ এ ধান করার পর কৃষক একই জমিতে বছরে ৩ থেকে ৪টি ফসলের আবাদ করে ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park