মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পীরগঞ্জ মিনি স্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার পরিকল্পনা: মাঠ পরিদর্শনে ইউএনও

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৪০ বার পঠিত

মো. আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পরিদর্শন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান। সোমবার (১১ আগস্ট ২০২৫) বিকেলে তিনি মাঠের বিভিন্ন অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংস্কার-সংক্রান্ত প্রাথমিক দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার প্রকৌশলী মো. মাইদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও মাঠ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মাঠে অনুশীলনরত ফুটবল খেলোয়াড়রা এ সময় ইউএনও-র কাছে ক্রীড়া সামগ্রীর জন্য আবেদন জানান। তাদের দাবি শোনার পর ইউএনও জানান, খেলোয়াড়দের জন্য একটি পূর্ণাঙ্গ উপজেলা ক্রীড়া সংস্থা ডাটাবেজ তৈরি করা হবে, যেখানে শুধুমাত্র নিবন্ধিত খেলোয়াড়রাই অন্তর্ভুক্ত হবেন। নিবন্ধিত খেলোয়াড়দের জন্যই ভবিষ্যতে অনুশীলন সুবিধা, ক্রীড়া সামগ্রী এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

ইউএনও রকিবুল হাসান বলেন, “খুব শীঘ্রই অনলাইন ও হার্ডকপি উভয় মাধ্যমেই খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম শুরু হবে। নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে এই নিবন্ধন সম্পন্ন হবে।” তিনি আরও জানান, মাঠের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে, যাতে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উন্নত পরিবেশে খেলাধুলার সুযোগ পান।

পাশাপাশি, মাঠ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ, খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠুভাবে ইভেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সংগঠকদের প্রতি নানা পরামর্শ প্রদান করেন ইউএনও।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিন ধরে স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন ছিল। ইউএনও-র এই পদক্ষেপ বাস্তবায়িত হলে পীরগঞ্জের খেলাধুলায় নতুন গতি আসবে এবং তরুণ প্রজন্ম আরও উৎসাহিত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park