
মো.আরফান আলী, নিজস্ব প্রতিবেদক:
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্ব অগ্রগতি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে, উপজেলা যুব উন্নয়ন অধিদফত ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে ১২ আগষ্ট সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
যুব দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, মশক নিধন ঠেকাতে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়। তিন চাকা বিশিষ্ট যানবাহনে সচেতনতা মূলক ষ্টিকার লাগানো হয়েছে।
পাঁচ জন যুব প্রশিক্ষণার্থীকে এক লক্ষ টাকা ঋণের চেক প্রদান করা হয়েছে। চাঁরটি সফল যুব সংগঠন পূরস্কৃত করা হয়েছে, যথক্রমে- বাংলাদেশ পল্লী ফেডারেশন, ল্যাম্পপোষ্ট,অধৃষ্য, বনুয়া পাড়া আদর্শ যুব ক্লাব।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, বাংলাদেশ পল্লী ফেডারেশন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবি মো. আরফান আলী, উপজেলা বিএনপি যুগ্ম সা. সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জনতা ব্যাংক এর ব্যাবস্থাপক জাকির হোসেন মোল্লা, পূবালী ব্যাংকের ব্যাবস্থাপক পরেশ চন্দ্র রায়, উপজেলা জামায়াতে ভারপ্রাপ্ত আমির বাবুল আহম্মেদ, সিপিবি সাধারণ সম্পাদক মোর্তজা আলম, গুড নেবার্স প্রতিনিধি বিধান মন্ডল, ই এস ডিও এর প্রতিনিধি ওয়ালিউর রহমান মিঠু, পীরগঞ্জ প্রেস ক্লাব এর সা. সম্পাদক নসরত খোদা রানা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক সাকিব আহম্মেদ সোহান, সিহাব, প্রমুখ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেণ মোকাদ্দেস হায়াত মিলন।