সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে মাদরাসা সুপারকে গণপিটুনি, নিয়োগ পরীক্ষা স্থগিত

  • আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩১০ বার পঠিত

ডেস্ক নিউজ :

কুড়িগ্রামের রাজারহাটে গোপনে নিয়োগ পরীক্ষা নিতে গিয়ে এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হয়েছেন গোলাম রব্বানী নামের এক মাদরাসা সুপার।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের ফতেখাঁ কারামতিয়ার মাদরাসায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে সহকারী সুপার, পরিচ্ছন্ন কর্মী, নিরাপত্তা কর্মী ও আয়া পদে লিখিত পরীক্ষার আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। পরীক্ষা শুরু হওয়ার আগেই নিয়োগ দিতে চেয়ে একাধিক প্রার্থীর কাছে টাকা নেয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে চাকরি প্রত্যাশীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডিজির প্রতিনিধি নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ মাদরাসা ত্যাগ করে। এরপর চাকরি প্রত্যাশী ও শিক্ষক কমিটির লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এ সময় মাদরাসার সুপার গোলাম রব্বানী দৌড়ে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে মাদরাসায় অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে ফতেখাঁ কারামতিয়া মাদরাসার সুপার গোলাম রব্বানী বলেন, ‘আমি নিয়োগ বিষয়ে কোনো প্রার্থীর কাছে টাকা নেইনি। টাকা নিয়েছে সহ সুপার মাহফুজার ও খোরশেদ আলম সবকিছু করছে। আমি যাতে নিয়োগে কোনো কিছু বলতে না পারি এ জন্য আমার কাছে ব্ল্যাংক চেকে সই করে নিয়েছে।

রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ জামান জাগো নিউজকে বলেন, পরিবেশ উত্তপ্ত থাকার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ডিজির প্রতিনিধি ড. আবুল কালাম আজাদ বলেন, সভাপতির অনুপস্থিতির কারণে নিয়োগ পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সরকার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। তবে লোকমুখে শুনেছি ওই মাদরাসার জনবল নিয়োগ সংক্রান্ত ঘটনার জেরে মাদ্রাসা সুপারকে লোকজন মেরেছে।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park