সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বগুড়ায় ভূমিদস্যু ও সাবেক মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও কুখ্যাত ভূমিদস্যু শাকিল মাহমুদ (৩৩) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শহরের মফিজ পাগলা মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে শাকিল মাহমুদ এলাকায় জমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সে এলাকায় প্রভাব বিস্তার করত। তার বিরুদ্ধে ভূমি দখল করে বিক্রি, জাল দলিল তৈরি, নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি এবং টেন্ডারবাজির মতো গুরুতর অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, শাকিল মাহমুদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। অনেকেই তার ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারতেন না। রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় এ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো বড় ধরনের আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে আরও জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে মারামারি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে আসতে ছিল। গ্রেফতারের পর তাকে বগুড়া শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে

পুলিশের কর্মকর্তা জানান, “আইনের বাইরে কেউ নয়। অপরাধের সাথে জড়িত যে-ই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতেই হবে।”

এলাকাবাসীর প্রত্যাশা, এ গ্রেফতারের মধ্য দিয়ে দীর্ঘদিনের সন্ত্রাসী ও দখলদারি কার্যকলাপের অবসান ঘটবে এবং তারা আবারও নিরাপদে বসবাস করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park