সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মো ক্তার ঃ পার্বতীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গাজীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বতীপুরের কর্মরত সকল স্তরের সাংবাদিকগণ। এতে বক্তব্য রাখেন, পার্বতীপুর দৈনিক যুগান্তর প্রতিনিধি মুসলিমুর রহমান, দৈনিক মানব কণ্ঠের প্রতিনিধি মামুনুর রশিদ বিপ্লব, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক সমকাল প্রতিনিধি মাহমুদুর রহমান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল, দৈনিক সংগ্রামের আমজাদ হোসেন, সাপ্তাহিক সোনার বাংলা প্রতিনিধি তাজকীর হোসাইন, মাই টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি জাকারিয়া হোসেন ও লিমন হায়দার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক আজকের সংগ্রামের স্টাফ রিপোর্টার মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও যুগের আলো প্রতিনিধি মেনহাজুল ইসলাম তারেক, দৈনিক খবরে’র জাকির হোসেন, দৈনিক কাল বেলার মিলন পারভেজ, দৈনিক রূপালী বাংলাদেশের মোস্তাকিম সরকার, দৈনিক দেশ রূপান্তরের সোহেল সানি, দৈনিক নিরপেক্ষ’র মহসিন আলী, দৈনিক মানব বার্তার সাজ্জাদ হোসেন ও রাজু দাস, মানব কথা ডটকমের প্রকাশক ও সম্পাদক রোকনুজ্জামান, প্রাইভেট ডিটেকটিভের আমজাদ হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানব বন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তাই দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, নতুবা বৃহৎ কর্মসূচির ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park