সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সিএমপি’র ট্রাফিক (বন্দর) বিভাগের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ট্রাফিক বন্দর বিভাগের তৎপরতায় প্রায় দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

সিএমপি ট্রাফিক বন্দর বিভাগের টিআই (কর্ণফুলী) জনাব আবু সাঈদ বাকারের নেতৃত্বে ট্রাফিক সার্জেন্ট আরিফ, কর্ণফুলী থানার এসআই তানভীর ও সঙ্গীয় ফোর্স সেনাবাহিনীর সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন।

অভিযানের সময় সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেলকে থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। এসময় মোটরসাইকেলের আরোহীর হাতে থাকা রেইনকোর্ট তল্লাশি করে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ১৯৭৬ (এক হাজার নয়শত ছিয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত দুই মাদক কারবারি হলো—
১) মোঃ মুসা (৩০), পিতা: নুরুল আমিন, মাতা: মৃত নুরুন্নাহার বেগম, সাং: মধ্য নিদানিয়া, ৫নং খুনিয়াপালং ইউপি, থানা: উখিয়া, জেলা: কক্সবাজার।
২) ইমাম হোসেন (৩৪), পিতা: শামসুল আলম, মাতা: জোহরা বেগম, সাং: নীলা পুলের ডেল, ৩নং নীলা ইউপি, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।

অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে ট্রাফিক বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষত, সীমান্তবর্তী এলাকা থেকে কক্সবাজার হয়ে চট্টগ্রামে মাদকের বড় চালান ঢোকার সম্ভাব্য রুটগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন—

মাদক কারবারিরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির বাইরে যেতে পারবে না। ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park