সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শরীয়তপুরে বিআরটিসি বাস উল্টে ৩০ জন আহত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৭১ বার পঠিত

নুর আলম
চীফ রিপোর্টার:

বৃহস্পতিবার (১৭-নভেম্বর) সকালে শরীয়তপুরের ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে নড়িয়ার রাজনগর এলাকায় বিআরটিসির এসি বাসটি অন্য একটি গাড়িকে সাইড দিতে গেলে রাস্তার পাশে খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এসময় বাসের ড্রাইভার সহ বাসের মধ্যে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে গেলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ঢাকাগামী বাসটি জামতলা ও বেইলি ব্রীজের মধ্যবর্তী স্থানে রাস্তার খাদে পড়ে যায়। পরে মাঠে কাজ করা কৃষক, পথচারী এবং আশপাশের বাড়ির লোকজন বাসের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে শরীয়তপুর ও জাজিরা ফায়ার সার্ভিসের দুইটি টিম এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে তাদের আসার পূর্বেই বাসের যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয় নেয় স্থানীয়রা।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আমজাদ হোসাইন জানান, আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে আসি। তবে আমরা আসার পূর্বেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park