
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে নামক জায়গায়, পুলিশের পোশাক পরে স্থানীয় দোকানদারদের নিকট হতে চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক ভূয়া পুলিশ।
পরে স্থানীয় জনতা সহ সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে কালুখালী থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত যুবকের নাম মোঃ তুষার শেখ। তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী হাবিব খাঁন এলাকাবাসীর জানায়, তুষার শেখ পুলিশের পোশাক পরে সোনাপুর মোড় এলাকায় বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করছিলেন।
স্থানীয়দের সন্দেহ হলে তারা ভুয়া পুলিশকে ধাওয়া করে।
এ সময় তিনি সেনা ক্যাম্পে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমান আজকের সংগ্রাম কে বলেন, এক ব্যক্তি পুলিশের পোশাক পরে সোনাপুর মোড়ে দোকানদারদের নিকট থেকে চাঁদা আদায় করছিলেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে ধরে ফেলে এবং পরে সেনা ক্যাম্পে নিয়ে যায়। সেনা কর্তৃপক্ষ আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে পরবর্তী
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেহবে বলে ওসি জানান ।