
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর উপজেলায় খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে হতদরিদ্রদের জন্য চালু হয়েছে বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচি। মঙ্গলবার সকাল থেকে উপজেলার আমরুল ইউনিয়নের নগর হাট এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন হয়।
এ সময় জানা যায়, মোঃ আজাহারুল ইসলাম নামের এক ডিলারের মাধ্যমে প্রতিদিন সকাল ১০টা থেকে নির্দিষ্ট দোকানঘরে চাল বিতরণ করা হবে। প্রতিটি পরিবারের জন্য মাসে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত চাল বরাদ্দ থাকছে। চালের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৫ টাকা।
সরকারের এ খাদ্যবান্ধব কর্মসূচি আগামী আগস্ট থেকে শুরু হয়ে মার্চ পর্যন্ত চলবে। প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাল বিক্রি করা হবে।
স্থানীয় হতদরিদ্র মানুষ এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, এই উদ্যোগের ফলে স্বল্প মূল্যে চাল কিনে সংসারের কিছুটা হলেও সহায়তা হবে।