সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পাবনায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার পঠিত

জেলা (পাবনা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে শহরের স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

পাবনা ভাঙ্গুড়া থেকে বিএনপি নেতা দুলুর নেতৃত্বে তিনটি বাসভর্তি কর্মী-সমর্থক নিজস্ব অর্থায়নে অংশগ্রহণ করে দলের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটান। সমাবেশে তিনি বলেন, “আমরা ফ্যাসিস্ট সরকারের বিচার চাই, গণতন্ত্রের সংস্কার চাই এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এখনই সময় গণতন্ত্রের পথে ফিরে আসার।”

এর আগে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালি শেষে সমাবেশে মিলিত হয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইয়ামিন খান। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব কমল শেখ টিটু। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park