মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঝিনাইদহের কালীগঞ্জে সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ।

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৪০ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দ‌লের ৪৫তম প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালিত হয়েছে।

বুধবার বিকা‌ল ৪টার সময় উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জল হোসেন তপনের সভাপতিত্বে কালীগঞ্জ থানা রোডস্থ বিএনপির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য রেলি ও শোভাযাত্রা বের হয়।
উক্ত বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ থেকে ধানের শীষের মনোনীত পদপ্রার্থী জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ।

এ সময় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে র‍্যালিটি শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শেষ করে বিএনপির কার্যালয় সামনে এসে শেষ হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সকল প্রকার ষড়যন্ত্রকে উপেক্ষা করে কোনভাবেই যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত না করতে পারে
সেদিকে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন,জননেতা জনাব তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে আমাদের সবাইকে কাজ করতে হবে।
এ সভায় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মাহবুবুর রহমান,থানা বিএনপির সাবে যুগ্ন আহবায়ক
শহিদুল ইসলাম সাইদুল পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, মোশারফ হোসেন, জাবেদ আলী, ওয়েদ লস্কার, এছাড়া
স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park