সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শাজাহানপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার, শিপলু রহমান :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) উপজেলার শাজাহানপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৫০ জন কৃতী শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ এবং সঞ্চালনা করেন শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সায়েম।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রশিবির কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি বলেন,মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সচেষ্ট হতে হবে।

প্রধান আলোচক নূর মোহাম্মদ আবু তাহের বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের হাল ধরবে। নৈতিক শিক্ষা ও চারিত্রিক উৎকর্ষের মাধ্যমেই তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে।

সংবর্ধনা অনুষ্ঠানের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ বলেন, ইসলামী ছাত্রশিবির সবসময় মেধাবী ও আদর্শ শিক্ষার্থীদের পাশে থেকেছে। জ্ঞান ও নৈতিকতার সমন্বয় ঘটিয়েই আমরা আলোকিত বাংলাদেশ গড়তে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. গোলাম রব্বানী বলেন,যুব সমাজকে মেধা ও মননের চর্চায় উৎসাহিত করতে হবে। এই সংবর্ধনা শিক্ষার্থীদের আরও অগ্রসর হতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারি শাহরিয়ার হাসান বিপ্লব,তৌফিকুল ইসলাম তাকী,তালিবুল হাবিব, রাকিবুল ইসলাম রবিন,লুৎফর রহমান, শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর দক্ষিণ শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ, পূর্ব শাখার সভাপতি শাকিরুল ইসলাম ও পশ্চিম শাখার সভাপতি শোয়াইব আহম্মেদ প্রমুখ।

সংবর্ধিত শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করে বলেন, ইসলামী ছাত্রশিবিরের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park