বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

লামায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান প্রতিনিধি :

“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় সোমবার ১৮আগষ্ট লামা উপজেলা প্রশাসনের হলরুমে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ ।
এ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা এবং উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ এর সভাপতিত্বে উপজেলা তথ্য অফিসার রাশেদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী আবু হানিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সরকারী মাতামুহুরী কলেজ শিক্ষক মো. রফিকুল ইসলাম,উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুর রব, উপজেলা জামায়াতের আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম’সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মৎস্যজীবী অনেকে।
মৎস্য সেক্টরে বিশেষ অবদানের জন্য কয়েকজন মৎস্যজীবী কে এ অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park