মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফরিদপুরের মধুখালীতে র‍্যাব-১০ এর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার: পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ।

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুর জেলার মধুখালী থানার দেলমোহারপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ একটি সফল অভিযান পরিচালনা করে একটি পাকিস্তনি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ কেস উদ্ধার করেছে।

২৩/০৮/২০২৫ তারিখ রাত আনুমানিক ০১.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস টিম দেলমোহারপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-৩, কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।

অভিযানের সময় ইব্রাহীম খান (৬৭) নামের এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park