সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

‎ত্রিশালে মৎস্যজীবিদলের নতুন কমিটি গঠনে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎ ‎।

  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পঠিত


‎ইকবাল হোসেন
‎ময়মনসিংহ

‎২৩ আগস্ট শনিবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মৎসজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি গঠিত হওয়ায় আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎আনন্দ র‍্যালিটি উপজেলার নজরুল অডিটোরিয়াম এর চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলার নজরুল অডিটোরিয়াম এর  মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎‎নব গঠিত ত্রিশাল উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফরিদ আহমেদ শ্যামলের সভাপতিত্বে সদস্য সচিব ওবাইদুল হক মিলন ও মোঃ কামাল খাঁনের পরিচালনায় আনন্দ মিছিল পরবর্তী ফুলেল শুভেচ্ছা বিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ ত্রিশাল সংসদীয় আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আমীন খসরু।
‎নবনির্বাচিত কমিটির আহবায়ক ফরিদ আহমেদ শ্যামল মেম্বার ও সদস্যা সচিব  ওয়াবাইদুল হক মিলন তাদের বক্তব্যে সংগঠনের সার্বিক উন্নয়ন ও মৎস্যজীবিদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।এই কমিটি ত্রিশালের রাজনীতিতে এক নতুন উদ্দীপনা ও গতি সঞ্চার করেছে।
‎ এসময় আরো উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ইকবাল, রুকুনুজ্জামান দিপু তালুকদার, ডাঃ চাঁন মিয়া, মোঃ মোশারফ হোসেন, আলাল মিয়া, আব্দুল্লাহ আশরাফ, আবুল কাশেম, জসিম উদ্দিন, মোঃ মোশারফ হোসেন, আশিকুর রহমান, মোঃ ফয়সাল খাঁন, মোঃ শিপন মিয়া, আনোয়ার হোসেন রানা সহ সকল সদস্যবৃন্দ।
‎আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানে ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, তাঁতীদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক আজিজ, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আজাহারুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মৎস্যচাষী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এসে উপস্থিত হন।
এসময় বক্তারা বলেন, এই নব গঠিত কমিটির নেতৃত্ব মৎস্যজীবিদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করবে
‎অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখ করানো হয়।
‎স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park