সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আলীকদমে বিজিবি’র উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের আলীকদম উপজেলায় ৫৭ বিজিবি’ র উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। 

রোববার (২৪ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাটালিয়নের সদর ১নং জিপি গেইট সংলগ্ন এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম, এএমসি, প্রায় ২২০ জনেরও বেশি পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই মেডিকেল ক্যাম্পেইনের পাশাপাশি একজন গুরুতর অসুস্থ ব্যক্তি এবং একটি হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক-এর সার্বিক দিক-নির্দেশনায় এই মানবিক কার্যক্রমটি পরিচালিত হয়েছে। ক্যাম্পেইন চলাকালে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে এই মানবিক কার্যক্রমটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park