সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রৌমারীতে ত্রিমুখী হত্যাকান্ডের আসামি রাসেল মিয়া (২২)’কে গাজীপুর ভোগড়া বাইপাস হতে গ্রেফতার করেছে র‍্যাব।

  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

কুড়িগ্রামের রৌমারী থানার আলোচিত ত্রিমুখী হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ রাসেল মিয়া (২২), পিতা- মোঃ লাল মিয়া, সাং- নয়ারচর, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২৪/০৮/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.২০ ঘটিকায় জিএমপি, গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গত ২৪/০৭/২০২৫ তারিখ সকালে রৌমারী উপজেলার নয়ারচর গ্রামে জমি সংক্রান্তে পূর্ব বিরোধের জেরে আরিফ হাসান (২২) ও তার পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৃশংস হামলা চালানো হয়। এ সময় ফুল বাবু (৪৫), বুলু মিয়া (৪৭), নুরুল আমিন (৩৫), মো: মজিদ (২০) ও মো: মজনু (১৮) ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হামলায় ঘটনাস্থলেই ফুল বাবু ও নুরুল আমিন মৃত্যুবরণ করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলু মিয়াও মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও তিনজন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়।

এ ঘটনায় রৌমারী থানায় হত্যা মামলা দায়ের হলে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। পরবর্তীতে র‌্যাব-১০ এবং র‌্যাব-১-এর যৌথ অভিযানে গাজীপুর থেকে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park