সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

২৬ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল ০৯:৩০ টায় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভা (আগস্ট-২০২৫) অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি’র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও কল্যাণ সভায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশ পরিবারের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার মহোদয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা সূচক ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এ সময় বিএমপিতে কর্মরত এলপিআরে গমনকারী নায়েক/২৯২ মোঃ আব্দুর রহিম, কং/৩৫৫ মোঃ জামাল উদ্দিন ও কং/৪২৬ মোঃ মিজানুর রহমান কে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/ডিবি/উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সিএসবি/সাপ্লাই এন্ড লজিস্টিকস ), জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park