সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বগুড়া গাবতলীতে ১৫৬ বস্তা সরকারি চাল জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়ার গাবতলী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির লোগোযুক্ত ১৫৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোন্দাবাড়ি পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অসাধু উপায়ে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। এসব চাল গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দ থাকলেও কিছু অসাধু ব্যক্তি তা কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে জমা করে রেখেছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত চাল জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল এভাবে ব্যক্তিগতভাবে মজুত রাখা অত্যন্ত দুঃখজনক। সাধারণ মানুষ যখন ন্যায্যমূল্যে চাল কিনতে ভোগান্তির শিকার হচ্ছে, তখন একটি চক্র এ ধরনের অপকর্মে জড়িত হয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সরকারি চাল আত্মসাতের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park