সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়ার শাজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দিনব্যাপী এই প্রাণবন্ত প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

খেলার শুরু থেকেই মাঠজুড়ে তৈরি হয় উৎসাহ-উদ্দীপনার এক ব্যতিক্রমী পরিবেশ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা, ক্রীড়া-মনোভাব ও প্রতিভার উজ্জ্বল প্রদর্শন ঘটায়। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে বিদ্যালয় মাঠ এক মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন—শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চা তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে, শৃঙ্খলাবদ্ধ করে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শ্রমিকদল নেতা বাবলু মন্ডলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মননশীলতা ও চরিত্র গঠনে সহায়ক ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমেই শিক্ষার্থীরা দলগত চেতনা, সহনশীলতা ও নেতৃত্বগুণ অর্জন করে যা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সহায়তা করে।

দিনব্যাপী টুর্নামেন্ট শেষে ফাইনাল খেলায় বিজয়ী দলকে করতালির মধ্য দিয়ে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়। পরাজিত দলকেও সমান মর্যাদায় অভিনন্দিত করা হয়। সমগ্র আয়োজনকে ঘিরে বিদ্যালয়ে এক আনন্দঘন ও শিক্ষণীয় পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর উপস্থিতি অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park