সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে সমবায় অফিসের দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ।

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ জাহিদুর রহিম মোল্লা :

রাজবাড়ী জেলা সমবায় অফিসের তদন্তকারী, আহম্মেদ ফজলুল কবির ও  বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিপন কুমার দাস কে যথাসময়ে অফিসে না আসা ও রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে অনিয়মের  অভিযোগের ব্যাখ্যা চেয়ে জেলা সমবায় অফিসের তদন্তকারী, আহম্মেদ ফজলুল কবির কে নোটিশ করেন, জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন। বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিপন কুমার দাস কে নোটিশ করেন, উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলাম।

উল্লেখ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এই নোটিশে অভিযুক্ত কর্মচারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত জবাব দিতে এবং শুনানিতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়। জেলা সমবায় অফিসের তদন্তকারী, আহম্মেদ ফজলুল কবির কে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রিপন কুমার দাস জানান, গতকাল জেলা অফিসে কাজ ছিলো সারাদিন সেখানে ছিলাম, তাই আজ অফিসে আসতে একটু দেরী হয়, সে কারণে আমাকে কারণ দর্শানোর নোটিশ করেছে।

জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন বলেন, সময় মতো অফিসে না আসা ও রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে, অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park