সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল জাকজমকপূর্ণ হবে: শাজাহান খান এমপি।

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৫৯১ বার পঠিত

শহিদুল ইসলাম(শাহেদ)

আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলকে সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে বেশকিছু জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। যেসব জেলা ও উপজেলায় সম্মেলন বাকি আছে, তা ২৪ ডিসেম্বরের আগে সমাপ্ত হবে। শুক্রবার বিকেলে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘আহ্মাদিয়া কামিল মাদ্রাসা’র ৪ তলা নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, সম্মেলনের প্রস্তুতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটি সম্মেলনকে জাকজমকপূর্ণ করতে কাজ শুরু করেছে। এই সম্মেলন মহাসমাবেশে পরিনত করার জন্য আওয়ামী লীগ সার্বিক প্রস্তুতি নিয়েছে।
২০২৩ সালের জানুয়ারি মাসে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেন, জেলা ও উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের মধ্যে দিয়ে নির্বাচনী কার্যক্রমও শুরু করেছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারো বিজয় লাভ করবে। বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে উন্নয়নের যে জোঁয়ার বইছে, এমন-কি পদ্মা সেতু নির্মানে মানুষ যে সুযোগ-সুবিধা ভোগ করছে, মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করায়, তা দেখেই আওয়ামী লীগকে আবারো ভোট দিবে দেশের জনগণ।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, চেম্বর অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র মাদারীপুরের সভাপতি হাফিজুর রহমান খান, মাদ্রাসাটির দাতা সদস্য এসএম আরাফাত হাসান, বিদ্যুৎসাহী সদস্য খলিলুর রহমান দর্জিসহ অনেকেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park