সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

“শ্যামলী বাসে গাঁজার চালান: ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক”

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

মোঃ শিবলু রহমান
স্টাফ রিপোর্টার।

বগুড়ার শাজাহানপুর থানার পুলিশের হাতে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে ১০ (দশ) কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় দুই জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ০১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রাত ১১:২০ ঘটিকার সময় শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই-নিঃ) মোঃ আবু ছাঈদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রহিমাবাদ বি-ব্লক ফ্লাইওভার ব্রিজ এর পূর্ব পার্শ্বে অবস্থিত শ্যামলী বাস কাউন্টারে অবস্থানরত শ্যামলী পরিবহনের একটি কোচ (রেজিঃ নম্বর- ঢাকা মেট্রো-ব-১৫-১২৬৬) তল্লাশি চালান।

তল্লাশিকালে বাসটির সামনের বক্সে রাখা একটি বেগুনি-গোলাপী-কালো রঙের রেক্সিনের ব্যাগ থেকে লাল পলিথিনে মোড়ানো এবং কসটেপ দ্বারা সিল করা অবস্থায় ৫ কেজি গাঁজা এবং ব্যাগের উপর আরেকটি বান্ডিল আকৃতির প্যাকেট থেকে অতিরিক্ত ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

👮 আটককৃত
১। বিপ্লব কুমার দাস (৩৫), পিতা- শ্রী বিনয় চন্দ্র, সাং- বনগ্রাম উত্তর, থানা- বেড়া, জেলা- পাবনা।
২। মোঃ আলতাব হোসেন (৩৯), পিতা- মোঃ পরশ উল্লাহ সরকার, মাতা- মমতাজ বেগম, সাং- বিলকলমি, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।
উল্লেখ্য, ধৃত আসামী বিপ্লব কুমার দাস এর বিরুদ্ধে এর পূর্বেও পাবনার বেড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

আটককৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শাজাহানপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে কাজ চলছে এবং এরকম অভিযান নিয়মিত চলবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park