সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

মোঃ মাসুদ রানাঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বৃষ্টিকে উপেক্ষা করে বর্ণাঢ্য র‍্যালী ও শোভা যাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব মাহবুবার রহমানের সভাপতিত্বে, সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের হয়।
এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
উক্ত শোভাযাত্রায় হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে এক ঐতিহাসিক শোভাযাত্রায় রুপ নেয়।

শোভাযাত্রাটি চলাকালীন সময়ে মুষলধারে বৃষ্টি শুরু হয় এসময়ে নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতার মোড়ে যেয়ে শেষ করে।
এবং এসময় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতীয়তাবাদী দল গঠন করেন।
আমরা তার আর্দশ নিয়ে রাজনীতি করতে হবে, কোন প্রকার দেশি-বিদেশি যড়যন্ত্র করে আমাদের দলকে দমিয়ে রাখা যাবে না, তা ছাড়া কোন ষড়যন্ত্র মাধ্যমে আসন্ন নির্বাচনকে বানচালের চেষ্টা করলে সাধারন মানুষ সেটা কঠোর হাতে দমন করবে।
তাই উচিত এ সরকারকে দ্রুত নির্বাচনের দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেয়া।
তিনি আরও বলেন আপনারা এখন থেকেই ঘরে ফিরে আসন্ন নির্বাচনের জন্য কাজ করবেন।
এছাড়া উক্ত শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক, শহিদুল ইসলাম সাইদুল,ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জাবেদ আলী, ওহেদ লস্কর, আনোয়ার হোসেন, মোশারফ হোসেনসহ সকল ইউনিটের নেতা ও কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park