সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ত্রিশালে স্পিড ব্রেকার’র দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

ইকবাল হোসেন,
ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বিররামপুর ভাটিপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে সড়ক অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকরা। নারী-পুরুষসহ প্রায় ১৫ শত শ্রমিক এ আন্দোলনে অংশ নেন।

শ্রমিকরা জানান, প্রতিদিন ত্রিশাল–বালিপাড়া সড়ক দিয়ে অসংখ্য যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কিন্তু বহুবার দাবি জানানো হলেও এখনো স্পিড ব্রেকার দেওয়া হয়নি।

জে.ও.সি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর সুসিং বলেন, “আমরা স্থানীয় ইউপি সদস্যসহ প্রশাসনের কাছে বারবার বলেছি, কিন্তু এর কোন প্রতিকার পাইনি।”

শ্রমিক মোজাম্মেল বলেন, “আমাদের জীবন নিয়ে কেউ ভাবছে না। প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজে আসতে হয়। দুর্ঘটনায় কতবার সহকর্মীরা আহত হয়েছেন। তাই বাধ্য হয়ে আজ রাস্তায় নামতে হয়েছে।”

অবরোধের কারণে এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, হাইওয়ে রোডে স্পিড ব্রেকার ঝুঁকিপূর্ণ। এখানে গার্মেন্টস এর শত শত শ্রমিকের আনাগোনা। দ্রুত স্পীড ব্রেকার স্থাপনের পদক্ষেপ নেব।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park