সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে সরকারি গাড়ি ভাঙচুর ও নুরাল পাগলার খাদেম নিহতের মামলায়, গ্রেপ্তার ১৮।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও কবর থেকে নুরাল পাগলার মরদেহ উত্তোলন করে ঢাকা খুলনা মহাসড়কে পোড়ানোর ঘটনা, ঘটেছে এবং রাসেল মোল্লা নামে এক খাদেমের মৃত্যুর ঘটনায় রাসেল মোল্লার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করেছে এই মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রাসেল মোল্লা (২৮) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মোঃ আজাদ মোল্লার ছেলে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতেই নিহতের বাবা মোঃ আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে আব্দুল লাতিফ (৪২) ও মোঃ রঞ্জু (৪০) নামের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ ।

এদিকে এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে আরও একটি মামলা দায়ের হয়েছিল। ওই মামলায় গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ সেলিম মোল্লা বাদী হয়ে সাড়ে তিন হাজার জনকে অজ্ঞাত আসামি করেন। এতে ইতোমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব জানান, ‘রাসেলের বাবার দায়ের করা মামলায় নতুন করে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে দুই মামলায় এখন পর্যন্ত মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে বলে নিশ্চিত করেন । পূর্বের মামলায় অনেক আসামিকেই নতুন মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, গত শুক্রবার দরবারে হামলার সময় রাসেল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে পুনরায় হামলার শিকার হন। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয় । এদিকে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরীফে হামলা ও অগ্নিসংযোগ এর ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন সহ সিআইডির টিম আলামত সংগ্রহ করেছেন বলে জানা যায় ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park