
মোঃ শিবলু রহমান
স্টাফ রিপোর্টার:
বগুড়ার শাজাহানপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটু মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান, শাজাহানপুর উপজেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এম আর মানিক, আমরুল ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন মোল্লা, উপজেলা তাতীঁদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম শিবলু, আমরুল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আমারুল ইসলাম,শাজাহানপুর উপজেলা জিসাস এর সাবেক সাধারণ সম্পাদক ছাবদুল হোসেন, সাবেক আমরুল ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এমরান হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ আব্দুস সোবহান পুটুর দ্রুত সুস্থতা কামনা করেছেন।