
স্টাফ রিপোর্টার
শিবলু রহমান :
বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাজার বণিক সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভোট গণনা শেষে এই ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশনার আব্দুল মতিন মাহমুদ।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন সোহান (মোটর সাইকেল),তিনি পেয়েছেন ৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম (ঘড়ি)১৪ পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রাকিবুল ইসলাম রকি (হাত পাখা), তিনি পেয়েছেন ৫৩ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবলু মন্ডল (গোলাপ ফুল) পেয়েছেন ৩৫ ভোট।
এছাড়া কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন বোরহান উদ্দিন ফকির (মোরগ),তিনি পেয়েছেন ৭৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুয়াদ জায়দার পেয়েছেন ৫১ ভোট।
আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯ থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটাররা স্বস্তি প্রকাশ করেছেন।