মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নতুন কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ মানবাধিকার কমিশন, কালিহাতী উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান গত ১৪ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের কন্ফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কালিহাতী উপজেলা শাখার সভাপতি শাহ আলম এবং পরিচালনা সংগঠনের সাধারন সম্পাদক আনন্দ মহন দত্ত।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কালিহাতী থানার ওসি তদন্ত মোঃশরিফুল ইসলাম শরিফ, ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যক্ষ শাজাহান কবির,
কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস ও মীর আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সোহেল রানা।।

অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন,, সহ সভাপতি গোবিন্দ চন্দ সাহা, মিজানুর রহমান, শফিউর রহমান খান শাফি,মাসুদুর রহমান বালা, আব্দুল বারেক, শামীম প্রামাণিক, জাকির হোসেন জিন্নাহ, শফিকুল ইসলাম, রাশিদা খানম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানবাধিকার সংরক্ষণ শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নয়, এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। মানবিক মূল্যবোধ চর্চার মধ্য দিয়েই একটি সুস্থ সমাজ গড়ে ওঠে।”

বিশেষ অতিথি সায়েদা খানম লিজা বলেন, “জনগণের মৌলিক অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।”

অন্য বিশেষ অতিথি মোঃ শরিফুল ইসলাম শরিফ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় যেমন পুলিশের ভূমিকা আছে, তেমনি মানবাধিকার সচেতনতা সমাজে অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”

সভাপতি শাহ আলম বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে মানবাধিকার সুরক্ষা ও সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। উপজেলা শাখার নবগঠিত কমিটি সে লক্ষ্যেই কাজ করবে।”

পরে অতিথিবৃন্দ নতুন কমিটির সদস্যদের হাতে পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park