মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বগুড়ায় বিউটি পার্লারের সাইনবোর্ডে ইয়াবা বিক্রি, দুই নারীসহ গ্রেফতার-৩

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার
শিবলু রহমান :

বগুড়ায় বিউটি পার্লারের কাজের ফাঁকেফাঁকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন দুই নারী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ভাড়াবাসায় তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান।

সোমবার (১৫ সেপ্টম্বর) সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকার মনসুর রহমানের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরতলীর কৈ’চড় এলাকা থেকে আরেক সহযোগীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আর্জিনা বেগম (৩৫), রিমা খাতুন (২৮) ও আবু দারদা ওরফে সজিব (৩১)।

ডিবি পুলিশের কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, আর্জিনা বেগম স্বামী দেশের বাইরে থাকায় মেয়েকে নিয়ে ভাড়াবাসায় থাকেন। তিনি কৈচড় এলাকায় রিমা খাতুনের সঙ্গে বিউটি পার্লারে কাজ করতেন। গোপন সূত্রে জানা যায়, ওই পার্লারে কাজের আড়ালে তারা সজিবের মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন। সোমবার সন্ধ্যায় অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নারী জানিয়েছে, সজিবের কাছ থেকেই তারা ইয়াবা সংগ্রহ করে বিক্রি করতেন। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park